জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় ঝিনাইদহ জেলা ছাত্রদল সরকারি কেসি কলেজ প্রাঙ্গণে এই ফরম বিতরণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আনোয়ার পারভেজ, যুগ্ম সম্পাদক সরকার জসিম উদ্দীন সম্রাট, নূর এ আলম, জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ জেলা উপজেলার নেতা-কর্মীরা। সদস্য ফরম বিতরণের মধ্যদিয়ে ছাত্রদল আরও শক্তিশালী ও সংগঠিত হবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন। কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আনোয়ার পারভেজ বলেন, ছাত্রদের অধিকার রক্ষায় ছাত্রদল সবসময় সোচ্চার এবং আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হবে। নবীন শিক্ষার্থীদের ছাত্রদলে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্রদল বাংলাদেশের ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করছে।
সমীকরণ প্রতিবেদন