শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে শিশুকে ধর্ষণের চেষ্টা, এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ

  • আপলোড তারিখঃ ২১-০২-২০২৫ ইং
মহেশপুরে শিশুকে ধর্ষণের চেষ্টা, এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বরুপপুর ইউনিয়নে ১০ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা করায় মোসলেম উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। গতকাল বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। মোসলেম উদ্দিন (৪২) কুসুমপুর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানান, মসলেম একজন মুদি ব্যবসায়ী। তিনি বহুদিন ধরে এলাকার নারী-শিশুদের সাথে অনৈতিক কাজ করে আসছেন। বিষয়টি মসলেম নিজের মুখে স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ওই মেয়েটির কাছে দুই থেকে আড়াইশো টাকা পাবেন। সেই টাকার জন্য তিনি মাদ্রাসার কক্ষে শিশুটিকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় এলাকাবাসী তাকে বিবস্ত্র অবস্থায় দেখে হাতে-নাতে আটক করে। অভিযুক্ত মসলেম উদ্দিন স্বরুপপুর ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদক বলে জানিয়েছেন। তবে স্বরুপপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাশেম বলেন, মসলেম উদ্দিন জামায়াতের কোনো পদে নেই। তিনি সমর্থক মাত্র।

এ ব্যাপারে স্বরুপপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী বিশ্বাস বলেন, বিষয়টা আমি জানতে পেরে মহেশপুর থানা অফিসার ইনচার্জকে জানালে তিনি সাথে সাথে ওসি তদন্তকে পাঠান। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা ধর্ষণকারীকে পুলিশের হাতে সোপর্দ করি। এ ব্যাপারে ওসি (তদন্ত) বলেন, ভিকটিমকে পাওয়া গেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত