‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে ‘আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা’ উপস্থাপন বিষয়ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠান হয়। প্রতিযোগিতায় সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় (প্রথম), চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ (দ্বিতীয়), চুয়াডাঙ্গা সরকারি কলেজ (তৃতীয়) স্থান অর্জনকারীদের মধ্যে পুরষ্কার তুলে দেয়া হয়। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে গত ১৮ জুলাই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রমাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। গণমাধ্যমে না জানানোর কারণে এই অনুষ্ঠান সম্পর্কে আর কিছু জানা যায়নি।
সমীকরণ প্রতিবেদন