শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় কৃষক-কৃষাণিদের উঠান বৈঠক

  • আপলোড তারিখঃ ২১-০২-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়ায় কৃষক-কৃষাণিদের উঠান বৈঠক

জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনাবাদি পতিত জমিতে ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণিদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হারদা পাড়ার প্রান্তিক চাষি ও পুষ্টি বাগানের কৃষক বিল্লাল হোসেনের বাড়ির উঠানে এ বৈঠকের আয়োজন করা হয়।

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার সামাউল হোসেনের উপস্থাপনায় ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার আরিফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল রানা। অনুষ্ঠানে উপস্থিত কৃষক-কৃষাণিদের মধ্যে থেকে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়ার হারদা পাড়ার প্রান্তিক চাষি ও পারিবারিক পুষ্টি বাগানের কৃষক বিল্লাল হোসেন, মুস্তারী খাতুন, আনোয়ারুল কুদ্দুস, ইয়ারুল, বাবুল হোসেন বাবলু, কাজী কবির হোসেন ও আরিফ হোসেন। অনুষ্ঠানে শেষে কৃষক-কৃষাণিদের মাঝে একটি করে পুষ্টি প্লেট ও বিভিন্ন প্রজাতির সবজি বীজ সহ নানা প্রজাতির ফলজ-বনজ গাছের চারা বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত