শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিএনপির জনসভায় মহিলা নেতৃদের সরব উপস্থিতি

  • আপলোড তারিখঃ ২১-০২-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় বিএনপির জনসভায় মহিলা নেতৃদের সরব উপস্থিতি

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজিত বিশাল জনসভায় দলের মহিলা নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি ও সক্রিয় ভূমিকা লক্ষ্য করা গেছে। গতকাল বৃহস্পতিবার জেলা শহরের টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে হাজারো নেতাকর্মীর সঙ্গে মহিলা নেতৃরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। চুয়াডাঙ্গা জেলা বিএনপির জনসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা থেকে বক্তব্য দেন জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু।

জনসভায় অতিথি থেকে বক্তব্য দেন জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা। তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নারীরা আর পিছিয়ে নেই। চুয়াডাঙ্গার নারীরা আজ রাজপথে নেমেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। এবং আগামী দিনে নারীদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’

জনসভায় মহিলা নেত্রীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও দলের পতাকা হাতে নিয়ে স্লোগানে স্লোগানে সমাবেশে প্রাণসঞ্চার করেন। দুপুর থেকে মহিলা দলের নেতৃরা ছোট ছোট মিছিল নিয়ে জনসভা স্থলে আসতে শুরু করে। মহিলা নেতৃরা জনসভা স্থলে তাদের জন্য নির্ধারিত স্থানে সমবেত হয়। সমাবেশে বিএনপির চুয়াডাঙ্গা জেলার সকল পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিপুল সংখ্যক সদস্য এই জনসভায় উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত