আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়ন জামায়াতের মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি দুপুরে কালিদাসপুর বাসস্ট্যান্ডে কর্মী সম্মেলন বাস্তবায়ন উপলক্ষে গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিদাসপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এই মোটরসাইকেল র্যালিটি অনুষ্ঠিত হয়। কালিদাসপুর ইউনিয়ন আমির আসাদুল হকের নেতৃত্বে মোটরসাইকেল র্যালিতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জামায়াতের আইন-আদালত বিষয়ক সম্পাদক ও নাগদাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দারুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, উপজেলা অফিস সম্পাদক রফিকুল ইসলাম, কুমারী ইউনিয়ন আমির আবুবকর, জামজামী ইউনিয়ন আমির ফজলুল হক ও ডাউকী ইউনিয়ন আমির সজিবুর রহমান। র্যালিটি কালিদাসপুর উত্তরপাড়া জামে মসজিদ থেকে শুরু করে ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম প্রদক্ষিণ শেষে কালিদাসপুর রেলগেট এসে সমাপ্ত হয়। মেহমানবৃন্দ র্যালি শেষে সমাপনী বক্তব্যে আগামী ২১ তারিখের কর্মী সম্মেলনকে সর্বাত্মকভাবে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানানো হয়।
সমীকরণ প্রতিবেদন