চুয়াডাঙ্গায় বিএনপির সমাবেশ সফল করতে কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক (মেম্বার)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন এরশাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, উপজেলা বিএনপি নেতা শাজাহান, সাইদ মোড়ল, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন খসরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মালেক, সাধারণ সম্পাদক সাজুল, যুগ্ম সম্পাদক শুকুর আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক আতিয়ার মালিথা, সাংগঠনিক সম্পাদক আশাদুল, সিরাজুল ইসলাম সিরাজ, মকুল মেম্বার, শুকুর আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মমিন, সদস্যসচিব খাইরুল ইসলাম, যুবদল নেতা দেলোয়ার, ইয়াকুব, ডালিম, কৃষক দল নেতা আহসান, ছাত্রদল নেতা মিঠু, সিফাত, ইব্রাহিম এবং মৎস্যজীবী দলের নেতা আলীহীম ও ইমরান মোড়ল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের।
সমীকরণ প্রতিবেদন