ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপের (এসিজি) উদ্যোগে কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে এই মিটিং অনুষ্ঠিত হয়। স্থানীয় নাগরিকদের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য দেন সনাক প্রাথমিক শিক্ষা উপকমিটির আহ্বায়ক হামিদা খাতুন। স্বাগত বক্তব্য দেন এসিজির সহ-সমন্বয়ক শাহ্ মোহাম্মদ আব্দুল মতিন।
এসময় উপস্থিত অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী স্কুলের বিভিন্ন উন্নয়নযোগ্য সমস্যা উপস্থাপন করেন এবং সমস্যাসমূহ উত্তরণে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। সভায় উপস্থিত অপর সনাক সদস্য সালমা খানম বলেন, অদ্যকার সভা থেকে প্রাপ্ত সমস্যা ও সুপারিশসমূহ বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভায় এসিজি কর্তৃক অবহিত করা হবে যাতেকরে এসব সমস্যা থেকে বের হওয়া যায়। এভাবেই এসিজির উদ্যোগসমূহ সেবাদাতা ও গ্রহিতাদের মধ্যে সেতুবন্ধন স্থাপনে ভূমিকা রাখছে। উল্লেখ্য, অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি) একটি স্থানীয় নাগরিক প্লাটফরম যা মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানোন্নয়নে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে থাকে।
সমীকরণ প্রতিবেদন