কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই চালককে জরিমানা
- আপলোড তারিখঃ
২৭-০৯-২০১৭
ইং
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়কের উপর অবৈধভাবে যানবাহন রেখে রাস্তার জনগনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দুই যানবাহনের চালককে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ শহরের বৈশাখী তেলপাম্প এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যাদব সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, কালীগঞ্জ-যশোর মহাসড়কের বৈশাখী তেল পাম্প এলাকায় সড়কের উপর বড় যানবাহন রেখে রাস্তায় যাত্রীদের চলাচল বিঘœ সৃষ্টি করার অপরাধে ২ চালককে ৫শ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও স্থানীয় মটর ওয়ার্কসপ মালিকদের রাস্তার উপর গাড়ি মেরামত না করার জন্য বলা হয়।
কমেন্ট বক্স