কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই চালককে জরিমানা

আপলোড তারিখঃ 2017-09-27 ইং
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই চালককে জরিমানা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়কের উপর অবৈধভাবে যানবাহন রেখে রাস্তার জনগনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দুই যানবাহনের চালককে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ শহরের বৈশাখী তেলপাম্প এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যাদব সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, কালীগঞ্জ-যশোর  মহাসড়কের বৈশাখী তেল পাম্প এলাকায় সড়কের উপর বড় যানবাহন রেখে রাস্তায় যাত্রীদের চলাচল বিঘœ সৃষ্টি করার অপরাধে ২ চালককে ৫শ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও স্থানীয় মটর ওয়ার্কসপ মালিকদের রাস্তার উপর গাড়ি মেরামত না করার জন্য বলা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)