জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন যুবদল নেতা এস এম শামীমকে দলীয় পদ-পদবি থেকে সাময়িক অব্যহতি দেয়া হয়েছে। গত মঙ্গলবার জীবননগর উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কেডিকে ইউনিয়ন যুবদলের নেতা এস এম শামীমকে দলীয় পদ-পদবি থেকে সাময়িক অব্যহতি দেয়া হলো।
সমীকরণ প্রতিবেদন