মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বন্যার্তদের সহায়তায় জামায়াতের অনুদান

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০২৪ ইং
ঝিনাইদহে বন্যার্তদের সহায়তায় জামায়াতের অনুদান

বন্যার্তদের সহায়তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের হাতে ৫০ হাজার টাকা তুলে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা। জেলা জামায়াতে আমির আলী আজম মোহাম্মদ আবুবকর গতকাল রোববার বিকেলে আল হেরা জেলা জামায়াত অফিসে সমন্বয়ক আবু হুরাইরার হাতে এই টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল, সাংগঠনিক সেক্রেটারি আব্দুল আলিম, শহর আমির হারুন-অর-রশিদ ও সদর আমির মতিয়ার রহমান প্রমুখ।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা আমির আলী আজম মোহাম্মদ আবুবকর বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে গত কয়েক দিনের বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকে সুপেয় পানি, খাবার ও ওষুধ সংকটে ভুগছে। এখন দল-মত-নির্বিশেষে সবটুকু সামর্থ্য দিয়ে বানভাসিদের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, এখন রাজনৈতিক মতভেদ করার সময় নয়। এই বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রধান কাজ হওয়া উচিত। জামায়াত-শিবির নেতা-কর্মীরা অতীতের মতো বর্তমানেও সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী দুই সমন্বয়কের কাছে বানভাসিদের জন্য মাত্র ৫০ হাজার টাকা দিয়েছি ইনশাআল্লাহ।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ