কালীগঞ্জে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার
- আপলোড তারিখঃ
১৬-০৯-২০১৭
ইং
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া গ্রামের একটি ঝাল ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবতীর (২১) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবতীর কোন নাম পরিচয় মেলেনি। শুক্রবার বিকাল ৫টার দিকে উদ্ধার করা হয়। পুলিশ ধারনা করছে গলায় উড়না পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে মাঠের মধ্যে ফেলে রেখে গেছে। কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার নিরব হোসেন জানান, শুক্রবার বিকালে উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের মাঠের একটি ঝাল ক্ষেতে অজ্ঞাত যুবতীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতন্তের জন্য থানায় আনে। কালীঘহ্ঝের বারবাজার ফাড়ির এসআই বিকাশ কুমার জানান, নিহত যুবতীর গলায় ওড়না পেচানো ছিল। ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও থেকে ধরে এনে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও তিনি জানান।
কমেন্ট বক্স