কালীগঞ্জে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2017-09-16 ইং
কালীগঞ্জে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া গ্রামের একটি ঝাল ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবতীর (২১) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবতীর কোন নাম পরিচয় মেলেনি। শুক্রবার বিকাল ৫টার দিকে উদ্ধার করা হয়। পুলিশ ধারনা করছে গলায় উড়না পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে মাঠের মধ্যে ফেলে রেখে গেছে। কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার নিরব হোসেন জানান, শুক্রবার বিকালে উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের মাঠের একটি ঝাল ক্ষেতে অজ্ঞাত যুবতীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতন্তের  জন্য থানায় আনে। কালীঘহ্ঝের বারবাজার ফাড়ির এসআই বিকাশ কুমার জানান,  নিহত যুবতীর গলায় ওড়না পেচানো ছিল। ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও থেকে ধরে এনে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)