শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগ সমিতির অভিষেক অনুষ্ঠিত 

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগ সমিতির অভিষেক অনুষ্ঠিত 

বাংলাদেশ কেমিস্ট্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টায় কেমিস্ট্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখায় ২০২৩-২৪ সালের দ্বিবার্ষিক কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। ১৭ সদস্যের এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে মাসুদুর রহমান ও সহসভাপতি বদরুদ্দোজা। এবিসিডিএস কেন্দ্রীয় পরিষদের পরিচালক বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম টুকুর সভাপতিত্বে অভিষেক ও পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

প্রধান অতিথি বলেন, চুয়াডাঙ্গা সমিতির কল্যাণ ও নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান, ও তাদের সামাজিক কর্মকাণ্ডের আলোকপাত করে বলেন, আপনার ন্যায্যমূল্যে ওষুধ বিক্রিসহ বিনা ব্যবস্থাপত্র ছাড়া কারও কাছে অ্যান্টিবায়োটিক বিক্রি করবেন না। পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, জেলা আইনজীবী সমিতির সভাপতি তালিম হোসেন, জেলা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আব্দুল কাদের যগলু প্রমুখ। আলোচনা শেষে প্রবীণ সংগঠকদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত