শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার কুমারী ইউপির ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০২৪ ইং
আলমডাঙ্গার কুমারী ইউপির ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন

আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কুমারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ভোট গ্রহণ হয়। সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ।

নির্বাচনে তিনজন সাধারণ সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের মধ্যে টিউবয়েল প্রতীক নিয়ে সুখচান আলী মন্ডল ৫০৩ ভোট পেয়ে সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীক নিয়ে জাকির হোসেন সুমন পেয়েছেন ৪৩২ ভোট। অপরজন সেলিম রেজা ফুটবল প্রতীক নিয়ে ৪০৪ ভোট পেয়েছেন।

নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন বিআরডিবির প্রকল্প কর্মকর্তা আব্দুল মান্নান। কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যা আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন। এই ওয়ার্ডে মোট ভোটার ১ হাজার ৭৭৯ জন। তাদের মধ্যে ১ হাজার ৩৪৮ জন ভোট প্রদান করেছেন।

উল্লেখ্য, কুমারী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য খন্দকার ফেরদৌস মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়। গতকাল এই শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় রিটার্নিং অফিসার নির্বাচনের দায়িত্বে থাকা সকলকে ধন্যবাদ জানান।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত