শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গা ডিসি ইকোপার্কে প্রাথমিক শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০২৪ ইং
কার্পাসডাঙ্গা ডিসি ইকোপার্কে প্রাথমিক শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত

কার্পাসডাঙ্গার শীবনগর ডিসি ইকোপার্কে দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে দামুড়হুদা উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রাথমিক আবু হাসানের সভাপতিত্বে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।

প্রধান অতিথি টগর বলেন, স্বাধীনতা কারও দয়ায় হয়নি। অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জন করতে হয়েছে। শহিদ বুদ্ধিজীবী দিবসে অনেক শিক্ষক রক্ত ও জীবন দিয়েছেন। একজন শিক্ষকের ভুলের কারণে একটা জেনারেশনের ক্ষতি হয়, তিনি সেজন্য শিক্ষকদের আন্তরিক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, স্মার্ট শিক্ষা ব্যবস্থা তৈরি ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে একটা যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরিতে কাজ করতে। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের আরও দ্বায়িত্বশীল হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য শিক্ষকদের কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা প্রকৌশলী মুজিবুল হক প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত