অনেক উৎসাহ নিয়ে দুবার ভোট কেন্দ্রে এসেছিলেন সেলিনা খাতুন। কিন্তু নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তিনি। গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ও নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণের নির্ধারিত সময় ছিল। তবে বিকেল চারটার পর ভোট কেন্দ্রে পৌঁছানোয় অনেককে ভোট না দিয়েই ফিরে যেতে হয়েছে। ১২ মিনিট পর কেন্দ্রে পৌঁছানোয় ভোট দিতে পারেননি এমনই এক ভোটার সেলিনা খাতুন।
তিনি জানান, সকালের কাজ শেষে বেলা ১১টায় শংকরচন্দ্র ইউনিয়নের যুগীরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। কিন্তু সে সময় টোকেন খুঁজে পাননি। তাই ভোট না দিয়েই বাড়ি ফিরেছিল। পরে বিকেলে আবার ভোট দিতে যান। তবে কেন্দ্র পৌঁছান ভোট গ্রহণের নির্ধারিত সময় শেষ হওয়ার ১২ মিনিট পর। তাই তাকে ভোট দিতে দেওয়া হয়নি।
সমীকরণ প্রতিবেদন