দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য কানাইডাঙ্গা গ্রামের আব্দুল গণি (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। আব্দুল গণি বেশকিছু দিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে এক মেয়ে রেখে গেছেন।
এলাকাবাসী জানান, আব্দুল গণি স্পষ্টবাদী, সৎসাহসী ও নীতিবান লোক ছিলেন। এলাকার যেকোনো সমস্যা সমাধানে তিনি সামনের সারিতে থাকতেন। গতকাল বিকেল ৫টায় জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আব্দল গণি ১৯৯৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেন।
সমীকরণ প্রতিবেদন