জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটনের সহোদর প্রয়াত মির্জা হাসিবুর রহমান পান্নু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছ। গতকাল শুক্রবার বেলা ৩টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় বাজার সংলগ্ন হাইস্কুল ফুটবল মাঠে এই ফাইনাল খেলার আয়োজন করা হয়।
আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটনের সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, মীর খালিদুর রহমান খালিদ, ঝন্টু, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম মাস্টার, আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার নিয়মিত রেফারি মোল্লা মোকছেদুর রহমান টিক্কা, ইস্রাফিল হোসেন, এলাহী বিশ্বাস, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সহ-সম্পাদক এসএম জাভেদ লাল, ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক তারিক হোসেন, প্রয়াত মির্জা হাসিবুর রহমান পান্নু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটির অন্যতম সদস্য মির্জা আমিরুল ইসলাম কর্নেল, মির্জা আরিফুজ্জামান পাইলট, মির্জা আতিকুর রহমান প্লাবন, মির্জা সাহেদ আহাম্মেদ আকাশ, মির্জা ছামির, মির্জা শান্ত, জামাতা প্রিন্স, ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য মোল্লা রেজাউল করিম রেজা, মীর হৃদয়, মোল্লা লিয়াজ, মোল্লা হাসিবুর রহমান নিহান।
খেলায় উথলী ক্রিকেট একাদশকে ৮ উইকেটে হারিয়ে বহিরগাছি স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের টুয়েল। ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন রায়হান। টুর্নামেন্ট সেরা বোলিং নির্বাচিত হন আশরাফুল। সেরা ফিল্ডিং জুনায়েদ। সেরা ব্যাটিং নিশান। খেলা শেষে আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিজয়ী দলের অধিনায়কের হাতে ১৫ হাজার টাকা ও চ্যাম্পিয়ন্স ট্রফি এবং পরাজিত দলের অধিনায়কের হাতে নগদ ১০ হাজার টাকা ও রানার্সআপ ট্রফি তুলে দেন অতিথিরা। ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা সিরিজের পুরস্কার আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স তারিক টেলিকমের সৌজন্যে দেওয়া হয়।
সমীকরণ প্রতিবেদন