চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি আব্দুল জব্বার বাবলুর স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় আলমডাঙ্গা পান্না কমিউনিটি সেন্টারে এই স্মরণ সভা ও দোয়ার আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়র্দ্দারের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
স্মরণ সভায় উপজেলা বিএনপির সভাপতি মরহুম আব্দুল জব্বার বাবলুর রুহের মাগফেরাত কামনা করে প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জব্বার ভাইয়ের মৃত্যুকে শক্তিতে রূপান্তরিত করে এই স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর পদ জবরদখল করেছেন শেখ হাসিনা। কিন্ত ডামি নির্বাচনে জিতলেও তিনি দেশের জনগনের কাছে হেরে গেছেন। জয়ী হয়েছেন দেশনায়ক তারেক রহমান। তার আহ্বানে ৯৫% ভোটার সাড়া দিয়ে ৭ জানুয়ারির ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। এসময় তিনি উপস্থিত বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাতে হয়, কারণ শুক্রবার ছুটির দিনেও আপনাদের স্বতস্ফুর্ত উপস্থিতি এই স্মরন সভাকে মহিমান্বিত করে তুলেছে।
আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমানের সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সালমা জাহান পারুল, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মকবুলার রহমান, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক যুবদল নেতা ইমদাদুল ডাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মোমিন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন