কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং রিসো সংস্থার বাস্তবায়নে মনোহরপুর ইউনিয়ন কৃষক জোটের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে কৃষক জোটের সভাপতি আকিমুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাধবখালী বিলের পানি নিষ্কাশন ও কৃষকেরা যাতে চলতি মৌসুমে ভুট্টার সঠিক মূল্য পায় এবং সঠিক ওজন থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের ভূমিকা রাখতে পারেন তার জন্য কৃষকদের পক্ষ থেকে তাকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ৩০ জন কৃষক উপস্থিত ছিলেন। এদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য জমির উদ্দিন, উপসহকারী অফিসার মোর্শেদ বিল্লা, কৃষক জোটের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম, সহসভাপতি জহুরুল হক, সদস্য রওশন আলী ও বুলবুলি খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন রিসো সংস্থার এফও হাসি খাতুন ও রিদয় হোসেন।
সমীকরণ প্রতিবেদন