দর্শনা থানা-পুলিশ ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন পাকৃষ্ণপুর মদনা ইউনিয়নের বড় বলদিয়া গ্রামের খোরশেদ মন্ডলের ছেলে করিম মন্ডল (৩৯)। এ ঘটনায় এসআই ফাহিম বাদী হয়ে তার বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
সমীকরণ প্রতিবেদন