শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছির সদাবরিতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০২৪ ইং
কুড়ুলগাছির সদাবরিতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছির সদাবরি দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে ৫ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনে সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার বাদ আসর সদাবরি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন। মাহফিলে প্রধান বক্তা ছিলেন সাভার মাদ্রাসায় উলুমুল কোরআনের শিক্ষা সচিব , বাংলাদেশ মোফাসসিরে পরিষদ যশোর শাখার সহসভাপতি হাফেজ ক্বারি মাওলানা মেহেদী হাসান। দ্বিতীয় বক্তা ছিলেন মাওলানা মো. হারুনার রশিদ (ফরহাদ)। মাহফিলে আশপাশের কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিম পুরুষ ও নারী যোগদান করে। মাহফিল পরিচালনা করেন সদাবরি গোরস্থান মসজিদের ইমাম মো. খালেদ সাইফুল্লাহ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত