শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছিতে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০২৪ ইং
কুড়ুলগাছিতে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শরীর মন ও সমাজ রক্ষায়, সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চার বিকল্প নাই স্লোগানে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামে ওয়েভ ফাউন্ডেশন ও কিশোর-কিশোরী ক্লাবের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে চূড়ান্ত ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সাংবাদিক খালেকুজ্জামানের সভাপতিত্বে কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশনের সহযোগী অ্যাসিসটেন্ট কো-অরডিনেটর সাইফুল ইসলাম, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের যুব ফোরামের সভাপতি তানভীর সাগর, মেন্টর জেসমিন খাতুন, মিয়া, জেসমিন নাহার, শারমিন আক্তারসহ ইউনিয়নের ১৮টি ক্লাবের ৬০ জন কিশোর-কিশোরী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কিশোর কিশোরী ক্লাবের পরিচালক ও ওয়েভ ফাউন্ডেশনের অ্যাসিসটেন্ট কো-অরডিনেটর ইসরাইল খান টিটো।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত