শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় মিথ্যা মামলা দিয়ে ভাতিজাকে হয়রানির অভিযোগ

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০২৪ ইং
দামুড়হুদায় মিথ্যা মামলা দিয়ে ভাতিজাকে হয়রানির অভিযোগ

দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে জমি সঠিকভাবে বণ্টন না করে দেওয়া চাচাদের দ্বারা মানসিকভাবে অত্যাচারের অভিযোগ তুলছেন পুলিশ সদস্য ভাতিজা আহসান হাবিব। গতকাল বৃহস্পতিবার বিকেলে আহসান হাবিব সাংবাদিকদের নিকট নিজ চাচাদের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন।

জানা যায়, দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত মাদার বক্সের পরিবারে জন্ম হয় ৬ ছেলে ও ৫ মেয়ের। তার মধ্যে বড় মহাসিনের একমাত্র ছেলে পুলিশ সদস্য আহসান হাবিব। চাকরির সুবাদে তিনি ঢাকা জেলার মুন্সিগঞ্জ থানায় কর্মরত আছেন। ছুটিতে বাড়ি এসে পরিবারের সকলকে খোঁজখবর নিয়ে আবার ফিরে যায় তার কর্মস্থলে। মাঝে মাঝে তার দাদা রেখে যাওয়া জমি কোথায় কীভাবে আছে তার বাবার নিকট জানতে চান। তখন তার বাবা বিভিন্ন স্থানে শরিকানা জমির কথা বলে এখনও এ্যজমালি রয়েছে। সব জমি ভাগাভাগি হয়নি।

আহসান হাবিব বলেন, মাঝে মাঝে ছুটিতে বাড়ি এসে তার চাচাদের নিকট জমি বণ্টন করে দিতে বললে চাচাদের মাথা গরম হয়ে যায়। চাচারা বলেন, যা যেখান আছে সেখানে থাক। পরে ভাগাভাগি হবে। এ নিয়েই শুরু হয় চাচাদের সাথে বিবাদ। এতে বিভিন্ন সময় চাচাদের নিকট থেকে অত্যাচারের স্বীকার হতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একজন প্রবীণ ব্যক্তি বলেন, আহসান হাবিবরা তখন ছোট ছিল যখন তার চাচারা রাস্তা ধারে পজিশন জায়গাগুলোতে দোকান, গোডায়ন ও বাড়ি তৈরি করেন। আর আহসান হাবিবদের বাড়ি করতে হয়েছে পিছনে। এখন ছেলেরা বড় হয়েছে বুঝতে শিখেছেন। এসব বিষয় নিয়ে বাঁধে ঝগড়া বিবাদ।এ বিষয়ে আহসান হাবিব বলেন, আমার দাদার অনেক জমি এখনও ভাগ করা হয়নি। চাচারা যার যার মতো পজিশন নিয়ে ঘরবাড়ি করেছেন। তেমনিই একটি জমি আছ ৮ শতক। সেই জমিতে আছে বাঁশ ঝড়। সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য ২ বছর পূর্বে তারকাটা দিয়ে আমি ঘিরে রেখেছি নিজ খরচে। সেখান থেকে আমার চাচারা প্রায় প্রায় বাঁশ কাটে। তবে আমি কিছু বলি না। ঘটনার দিন আমার বোনের জন্য ২০ থেকে ২৫টি বাঁশ কেটে নিয়ে আসি। এতে আমার চাচাদের রাগ হয়েছে। রাগের বসভুতি হয়ে দামুড়হুদা মডেল থানায় ৪ শত বাঁশ কাটার একটি মিথ্যা অভিযোগ করেছে। আমার চাচারা হুমকি দিয়ে মানুষের সাথে বলছেন, আমার চাকরি নষ্ট করে দেবে। চাচারা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদও প্রকাশ করেছেন।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত