ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল স্লোগানে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার ও গতকাল বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলেছে বেলা ৫টা পর্যন্ত। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২০টির অধিক ইভেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন অর রশীদ ও তুহিন রানার উপস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গড়াইটুপি ইউনিয়ন মুক্তিযোদ্ধা বিষয়ক কমান্ডার ডা. নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, লাল মোহাম্মদ লাল মাস্টার, আওলাদ হোসেন। এছাড়া আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, জামির হোসেন, আকিব মিয়া, সাদেক আলী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকল বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলামের সার্বিক সহোযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন খোকন।
সমীকরণ প্রতিবেদন