শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে জব্দ মালামাল ও অবৈধভাবে উত্তোলন করা বালু প্রকাশ্যে নিলামে বিক্রি

  • আপলোড তারিখঃ ০৭-০৩-২০২৪ ইং
কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে জব্দ মালামাল ও অবৈধভাবে উত্তোলন করা বালু প্রকাশ্যে নিলামে বিক্রি

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত মালামাল ও অবৈধভাবে উত্তোলন করা বালু প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ১০টি প্লাস্টিক ড্রাম, দুটি ইউপিভিসি পাইপ, দুটি ফ্লেক্সিবল পাইপ, দুটি ডিসেল স্টার্ট, চারটি চায়না স্যালোমেশিন মেশিন ও ৪০ লাখ সেফটি বালু প্রকাশ্য নিলাম করা হয়।

নিলামের আগে গত মঙ্গলবার মাইকিং করা হয় ও তার পূর্বেই নোটিশ টানানো হয়। প্রকাশ্য নিলামে ২ লাখ ৫৫ হাজার টাকা সর্বোচ্চ দরদাতা হিসেবে আব্দুল জাব্বার মালামাল ক্রয় করে নেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, দামুড়হুদা উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামালউদ্দীন, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই হারুন অর রশীদ, এএসআই মোসলেম উদ্দীন, কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচিসহ নিলাম কমিটির নেতৃবৃন্দ।।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত