শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা উপজেলা পরিষদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৭-০৩-২০২৪ ইং
দামুড়হুদা উপজেলা পরিষদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলা পরিষদের আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রাঙ্গণে এই বনভোজনের আয়োজন করা হয়। দামুড়হুদা উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বার্ষিক বনভোজনে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত