শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

২০ এপ্রিল বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচন

  • আপলোড তারিখঃ ০৭-০৩-২০২৪ ইং
২০ এপ্রিল বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচন

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের নির্বাচনের (২০২৪-২০২৬) জন্য জাতীয় সদর দপ্তর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার ঢাকায় বিডিআরসিএস অফিসে চূড়ান্ত ভোটার তালিকায় ১৩৯ জন ভোটারের নাম তালিকাভুক্ত করে প্রকাশ করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ মার্চ প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ এবং ১৪ মার্চ মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৮ মার্চ। আগামী ২০ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ব্যবস্থাপনা পর্ষদের নির্বাচনে অ্যাড. মো. আবু তালেব মিয়া প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। আর নির্বাচন কমিশনার হিসেবে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও শহিদুল ইসলাম সাহান দায়িত্ব পালন করছেন। বিডিআরসিএসএর মহাসচিব কাজী শফিকুল আযম নির্বাচন কমিশনের সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ৬৮টি ইউনিট থেকে দুজন করে ডেলিগেট ভোটার হিসেবে রয়েছেন। এছাড়া, বিডিআরসিএসএর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আবদুল ওয়াহাব, জয়পুরহাটের ডেলিগেট স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, ঢাকা সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাগরিকা নাসরিন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আবেদীন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিজয় কৃষ্ণ দেবনাথ, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, চুয়াডাঙ্গার সেক্রেটারি ও ডেলিগেট শহিদুল ইসলাম সাহান ও ডেলিগেট রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, মেহেরপুরের চেয়ারম্যান ও ডেলিগেট আব্দুস সালাম ও সেক্রেটারি ডেলিগেট অ্যাড. খন্দকার একরামুল হক ভোটার হিসেবে আছেন।

নির্বাচন কমিশনার শহিদুল ইসলাম সাহান জানান, নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৩০ হাজার টাকা, ট্রেজারার পদে ২৫ হাজার টাকা এবং বোর্ড মেম্বার পদে ২০ হাজার টাকা করে (অফেরতযোগ্য) মনোনয়নপত্র কিনতে পারবেন প্রার্থীরা। ভাইস চেয়ারম্যান ১টি, ট্রেজারার ১টি এবং বোর্ড মেম্বার পদে ১২টিসহ মোট ১৪টি পদে ভোট গ্রহণ হবে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত