শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ২

  • আপলোড তারিখঃ ০৬-০৩-২০২৪ ইং
জীবননগরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ২

জীবননগরে বাসের ধাক্কায় মো. ইসমাইল হোসেন (৭০) নামের বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার বাঁকা ব্রিকফিল্ড নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেনের বাড়ি পার্শ্ববর্তী কোটচাদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে। তিনি একই এলাকার মৃত ফকির চাঁনের ছেলে। আর আহতরা হলেন কোটচাদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মুজাহিদেরর ছেলে মো. রমজান (৫০) ও মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামের মৃত আজহারের ছেলে এলাহি বক্স (৬০)।

পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে এলাহি বক্সকের পাখি ভ্যানে ইসমাইল ও রমজান জীবননগর বাজার থেকে হাসাদাহের দিকে যাচ্ছিল। ভ্যানটি বাঁকা ব্রিকফিল্ড নামক স্থানে পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা দেয়। এতে তিনজনই আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাঁদের মধ্যে ইসমাইল ও রমজানের অবস্থা আশস্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে যশোর নেওয়ার পথে ইসমাইল হোসেনের মৃত্যু হয়। আর আহত এলাহি বক্সকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম জাবীদ হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় ইসমাইল নামের একজনের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত