আলমডাঙ্গা থানা-পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় আলমডাঙ্গা রেলস্টেশন গোডাউনের নিকট থেকে ট্যাপেন্টাডল কেনা-বেচার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, উপজেলার ডাউকি ইউনিয়নের বকসিপুর গ্রামের আশাদুল হকের ছেলে রাসেল আহমেদ (২০), ইবি থানার ছয়ঘড়িয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৩) ও একই গ্রামের আজর আলীর ছেলে সবুজ আহমেদ (২০) নিয়মিত ট্যাপেন্টাডল ট্যাবলেট কেনা-বেচা করেন। তারা আলমডাঙ্গা এলাকায় প্রায়ই ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করতে আসেন। গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা রেলস্টেশন গোডাউনের নিকট মাদক কেনা-বেচা হচ্ছে এসময় সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই লিটন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের নিকট থেকে ৮১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন