শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০২৪ ইং
আন্দুলবাড়ীয়ায় চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে আন্দুলবাড়ীয়ায় এক দিনের বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সমৃদ্ধি কেন্দ্রে এ ক্যাম্পের আয়োজন করা হয়। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোগী দেখে ব্যবস্থাপত্র প্রদান করেন চিকিৎসকেরা। এদিন ২১১ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এরমধ্যে ৩১ জন ছানি রোগীকে অপারেশনের জন্য যশোর আদ্ দ্বীন হাসপাতালের নিজস্ব পরিবহনে যশোর আদ্ দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন যশোর আদ্ দ্বীন চক্ষু হাসপাতালের মেডিকেল টিম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আরিফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচি স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান, শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষা সুপার ভাইজার খৃষ্ঠফার তরঙ্গ বিশ্বাস জিৎ, স্বাস্থ্য কর্মী হাদিসা খাতুন, নূর জাহান, শারমিন আক্তার প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত