শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০২৪ ইং
গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ স্লোগানে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে অনুষ্ঠান। দিনব্যাপী ২০টি ইভেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশগ্রহণ করে। বিকেলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা হায়দার আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর আলী।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন অর রশীদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শুকুর আলী, তিতুদহ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য তসলিমুজ্জামান সাগর ও গড়াইটুপি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ফারুক হোসেন।

বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শাহ্ আলমের সার্বিক তত্ত্বাবধানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, সিনিয়র শিক্ষক শফিকুল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত