শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছি পশ্চিমপাড়ায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০২৪ ইং
কুড়ুলগাছি পশ্চিমপাড়ায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি পশ্চিমপাড়ায় ইমারত নির্মাণ শ্রমিক ও গ্রামবাসীর উদ্যোগে ৫ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আসর কুড়ুলগাছি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়। কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনুর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন।

মাহফিলে প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলার আমলা পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা মো. আরিফ বিল্লাহ। দ্বিতীয় বক্তা ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন দামুড়হুদা শাখার সভাপতি মাওলানা মো. মেহেদী হাসান জিহাদী। মাহফিল পরিচালনা করেন রাসেল। মাহফিলে কয়েক হাজার মুসলিম ধর্মপ্রাণ পুরুষ ও নারী যোগদান করেন।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত