রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের সৌজন্যে স্বাধীনতা দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের সৌজন্যে স্বাধীনতা দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের সৌজন্যে স্বাধীনতা দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের আয়োজনে পান্না সিনেমা হল চত্বরে ব্যাডমিন্টন ভেন্যুতে গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) রিয়াজুল ইসলাম। টুর্নামেন্ট উদ্বোধনের আগে আলোচনা সভায় পৌর ছাত্রলীগের সভাপতি ও খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক জাবিদুল ইসলাম জাবিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, পুলিশ পরিদর্শক আব্দুল বারেক, প্রবাসী ব্যবসায়ী মনোয়ারুল ইসলাম সুমন, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা ও খেলা পরিচালনা কমিটির সমন্বয়কারী আলমগীর কবির শিপলু প্রমুখ।

``

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম বলেন, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা দাদা দ্বৈত এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে যুবসমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করেছেন। এই জন্য তাকে ধন্যবাদ জানাই। এভাবে নিয়মিত খেলাধুলার আয়োজন মাদক ও বিভিন্ন অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখে। তিনি আরও বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে এই খেলার আয়োজন সত্যিই দারুণ উপভোগ্য হয়েছে। সারা দেশের জাতীয় পর্যায়ের সব খেলোয়াড়রা খেলছেন। সত্যিই ভালো লাগছে।

আলোচনা সভা শেষে খেলা উদ্বোধনের পর প্রথম দিনে চুয়াডাঙ্গা জেলার ১২টি দল খেলায় অংশ নেয়। আজ দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিনে খেলায় উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা।

``

প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা পরিচালনা করেন সাংবাদিক হুসাইন মালিক। আর গ্যালারিতে অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন আফসার উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুবুল ইসলাম সেলিম, জেলা পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর সাইফুল ইসলাম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন, জেলা যুবলীগ নেতা অ্যাড. তছলিম উদ্দিন ফিরোজ, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ। খেলা পরিচালনা করেন রাসেল, অনুপ, সবুজ, সোহান, সোহেল, আলামিন, বাবু, মুক্তার, মাহিন, শাওন ও অভি প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত