শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাখালডাঙ্গায় যুবলীগের নির্বাচনী কর্মী সভায় নঈম জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০২৪ ইং
মাখালডাঙ্গায় যুবলীগের নির্বাচনী কর্মী সভায় নঈম জোয়ার্দ্দার

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউপি নির্বাচন উপলক্ষে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মাখালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আয়োজনে উত্তর বসতিপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্মার্ট মাখালডাঙ্গা ইউনিয়ন গড়তে চন্দন মিয়ার বিকল্প নেই। তাই আজ আপনারা মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে আধুনিক ও স্মার্ট মাখালডাঙ্গা ইউনিয়ন গড়ার শপথ নিন। নঈম হাসান জোয়ার্দ্দার আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার গত ১৫ বছর যে উন্নয়ন করেছেন, তা বিগত ৫০ বছরেও হয়নি। মাখালডাঙ্গা ইউনিয়নে গত ১৩ বছর জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন হয়নি। তবে এবার চন্দন মিয়া চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি ইউনিয়নের সকল ক্ষেত্রে উন্নয়ন ঘটাবেন। সবাই ভালো থাকবেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ মাখালডাঙ্গা ইউনিয়ন যুবলীগ নেতা ফিরোজ আহমেদের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আরশাদ উদ্দিন আহমেদ চন্দন।

ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল সুজনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন অ্যাড. বিল্লাল হোসেন পিপি, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু। সভা শেষে নঈম হাসান জোয়ার্দ্দার নেতাকর্মীদের নিয়ে সাধারণ জনগণের কাছে মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পীরু মিয়া, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিউল শেখ সুইট, জুয়েল, সুমন, নোমান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক প্রন্থনা ও প্রকাশনা উপ-সম্পাদক শেখ আনোয়ার, টিলু, ছাত্রলীগ নেতা ইমদাদুল হক আকাশ, সাকিব, মাখালডাঙ্গা ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেন, সোহাগ, তুহিন, রিমন, ইমরান, ইব্রাহিম, জুয়েল, মধু, রাজা, রাজন, আলমগীর, আমির, ফরজ, সালাউদ্দিন, মিকাইল, সজীব, আব্বাস, তাহাজ উদ্দিন, আলামিন, সৈয়দ আলী, মুক্তার, রানা, হিরন, নাজিবুল, রামীমসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত