শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খাদিমপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০২৪ ইং
খাদিমপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন

আলমডাঙ্গার ৬ নম্বর খাদিমপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল রোববার এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নওয়াজ শরীফ (শুভ ইসলাম) দায়িত্ব পেয়েছেন। গত কয়েকদিন আগে খাদিমপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাত ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টুকুলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের নির্দেশনায় খাদিমপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের মাধ্যমে তিন বছর মেয়াদি আংশিক কমিটির অনুমোদন দেওয়া হলো। ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের।
কমিটিতে সভাপতি সভাপতি হিসেবে দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহসভাপতি সুমন ভূঁইয়া, রকি আহম্মেদ, বাপ্পী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নওয়াজ শরীফ (শুভ ইসলাম), সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সাইফুল হক, প্রচার সম্পাদক জাহিদ ইসলাম আর সদস্য হিসেবে টনিক মিয়া ও ইমন হোসেন দায়িত্ব পেয়েছেন।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত