চুয়াডাঙ্গা সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ চলে। নির্বাচনে সভাপতি পদে নাসির উদ্দিন ৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নওশের আালী ৭০ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আবু সাইদ ৫৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাশাকিল এজাজ ৪০ ভোট, আবুল কালাম আজাদ ২৯ ভোট ও শাহাজান আলী ২৫ ভোট পান। সহসভাপতি পদে ১১৫ ভোট পেয়ে বিজয়ী হন শাহিনুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বজলুর রহমান ৯৮ ভোট ও আব্দুল মান্নান ৫৯টি ভোট পান।
সহ-সাধারণ সাধারণ সম্পাদক পদে ১০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবু জাহির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিজাম মাহমুদ পান ৩১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন গালিব আজাদ ওয়ারা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিজাম মাহমুদ পান ৩১ ভোট। প্রচার সম্পাদক পদে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুস সামাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম পেয়েছেন ৪২ ভোট ও তানভির আহমেদ পেয়েছেন ৩৮ ভোট। এ নির্বাচনে ১৫২ জন ভোটারের মধ্যে ১৪৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সদর সাব-রজিস্ট্রার গোলাম মত্তুর্জা।
সমীকরণ প্রতিবেদন