জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা দারুস সালাম দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই হয়েছে। নবনির্বাচিত অভিভাবক সদস্যদের ভোটে সভাপতি পদে দুজন ভোট পাওয়ায় লটারির মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টা থেকে জীবননগরে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিসহ ৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী দুই পক্ষের অনুকূলে সভাপতি পদে ৪-৪টি করে সমান সংখ্যক ভোট পড়ে। পরে লটারির মাধ্যমে সভাপতি পদ নির্বাচিত হন রুস্তম-মুকুল-জাহাঙ্গীর-ঝুমুক মেম্বার ওরফে কাজী প্যানেলের আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইউসুফ আলী। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার সৈয়দ আব্দুল জব্বার সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করেন। সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মফিদুল ইসলাম কিরণ ও মফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন পাঁকা দারুস সালাম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সুপার হযরত মাওলানা ওয়াহেদুজ্জামান আলম। নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক এসএম নাসিম উদ্দীন, দপ্তর সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাশেদসহ মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। নবনির্বাচিত সভাপতি ইউসুফ আলী মাদ্রসার শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা চেয়েছেন।
সমীকরণ প্রতিবেদন