শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন প্রতিনিধিদের সাথে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০২৪ ইং
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন প্রতিনিধিদের সাথে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ


বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন আলমডাঙ্গা উপজেলা শাখার প্রতিনিধিরা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদের হলরুমে সৌজন্য সাক্ষাতে বক্তব্য দেন ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মঞ্জুরুল ইসলাম বেলু, আলমডাঙ্গা শাখার সভাপতি ডা. শেখ ওবাইদুল্লাহ, বিডিএমপিপিএর চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা আজমির হোসেন, জেলা শাখার যুগ্ম সম্পাদক ডা. সোহানুর রহমান, হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. নাজমুল হক, ডা. মহসিনা আক্তার, ডা. খন্দকার তরিকুল ইসলাম, ডা. শাহরিয়ার কাজল, ডা. সুফল কুমার, ডা. তরিকুল ইসলাম, ডা. আসাদুজ্জামান, ডা. আকাশ, ডা. ইমরান হোসেন, ডা. আলমগীর রেজা, ডা. এমরান হোসেন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ।
সভায় জেলা ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মঞ্জুরুল ইসলাম তার বক্তব্যে ডিপ্লোমা ডাক্তারদের বিষয়ে সবিস্থারে তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল থেকে আমাদের রেজিস্ট্রেশন দেয়। আমাদের ৪ বছরের ডিপ্লোমা পাস করার পর চাকরি পেয়েছি। সরকার ডিপ্লোমা ডাক্তারদের প্রমোশন দেওয়ার কথা বলেছিল, কিন্তু কোনো অদৃশ্য হাতের কারণে আমাদের সেই আশা পূর্ণ হয়নি। তারপরও সারা বাংলাদেশে প্রতিটি হাসপাতালে এবং প্রত্যেক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করছি। এসময় তাদের কোর্টের আদেশ নামা দেখান।
উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, সরকার সারা দেশে স্বাস্থ্য বিভাগের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। বিশেষ করে অবৈধ ক্লিনিক ব্যাবসা, বৈধ চিকিৎসক, নার্স না থাকলে আমরা সেই সব ক্লিনিকে অভিযান চালাবো। আপনারা আমাকে সহায়তা করবেন। সরকার আপনাদের যেটুকু ক্ষমতা প্রদান করেছেন তার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকেন তাহলে কোনো সমস্যা নেই। আপনারা হাসপাতালে চিকিৎসা সেবাসহ প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা দিচ্ছেন, অবশ্যই ভালো কাজ। তবে সবদিক খেয়াল করে কাজ করবেন।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত