শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন আমেরিকার চিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোনায়েম

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০২৪ ইং
আলমডাঙ্গার স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন আমেরিকার চিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোনায়েম

আলমডাঙ্গার স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেছেন আলমডাঙ্গার সন্তান আমেরিকার পেন্সিলভেনিয়ার বিখ্যাত চিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মীর মোনায়েম চৌধুরী। গতকাল শনিবার বিকেল ৪টয় ড. মীর মোনায়েম চৌধুরী স্বয়ম্ভর লাইব্রেরি ঘুরে ঘুরে দেখেন এবং লাইব্রেরির পাঠক, স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় করেন।
মীর মোনায়েম শুধু একজন অধ্যাপকই নন, মুক্তিযুদ্ধের একজন সংগঠক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে সেখানকার প্রবাসীরা বাংলাদেশের পক্ষে পাকিস্তান বিরোধী `ঋজঊঊউঙগ অঘউ জঊখওঊঋ ঋঙজ চঊঙচখঊ ঙঋ ঊঅঝঞ ইঊঘএঅখ` নামের একটি সংগঠন গড়ে তোলে। সেই সংগঠনের সদস্য হয়ে তিনি বাংলাদেশের পক্ষে জনমত গঠন করেন। তার স্ত্রী মরহুমা রওশনা চৌধুরী জায়াও এই সংগঠনে সক্রিয় ভূমিকায় ছিলেন।

তিনি আমেরিকান লেখক রিচার্ড কে টেইলরের মুক্তিযুদ্ধের ওপর লেখা, অনুবাদ: মেসবাহউদ্দিন মুনতাসীর ‘অবরোধ’ বইটি এবং তৎকালীন ওই সংগঠনের পোস্টার ও কোটপিন লাইব্রেরির মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মারক হিসেবে সংরক্ষণের জন্য লাইব্রেরিতে প্রদান করেন। যা তিনি ৫২ বছর ধরে অতি যতনে বুকের গভীর ধারণ করে নিয়ে বেড়িয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী, আলমডাঙ্গা সরকারি কলেজের শারীরিক শিক্ষক ও ক্রীড়া সংগঠক সাঈদ এম হিরন, লাইব্রেরিয়ান বাবুল আক্তার, স্বেচ্ছাসেবক রাকিব মাহমুদ, সাব্বির রহমান, রাহুল দত্ত, জারিন হোসেন, এজবা খাতুন, আখতারুজ্জামান প্রমুখ। উল্লেখ্য, ড. মীর মোনায়েম চৌধুরি দৈনিক সময়ের সমীকরণের আলমডাঙ্গা ব্যুরো প্রধান ও আলমডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল খ. ইসলাম আজমের মামা।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত