শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বিএনপির ৩২ কারামুক্ত নেতা-কর্মীকে সংবর্ধনা প্রদান

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০২৪ ইং
ঝিনাইদহে বিএনপির ৩২ কারামুক্ত নেতা-কর্মীকে সংবর্ধনা প্রদান

ঝিনাইদহে বিএনপির কর্মীসভা ও কারামুক্ত নেতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের এইএসএস সড়কের দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। এসময় হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের কারামুক্ত ৩২ নেতা-কর্মীকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
হরিণাকুণ্ডু পৌর বিএনপির সভাপতি জিন্নাতুন হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, হরিণাকুণ্ডু পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান আনিচ, তাইজাল হোসেন, আশরাফুল ইসলাম পিন্টু ও কামাল উদ্দীন প্রমুখ।
প্রধান অতিথি এম এ মজিদ বলেন, আওয়ামী লীগ সত্যকে ভয় পায় বলেই মিথ্যার ওপর ভর করে আছে। ক্ষমতা হারালে তাদের পরিণতির কথা ভেবেই মিথ্যা মামলায় বিএনপির হাজার হাজার নেতা-কর্মীদের কারাগারে রেখে পাতানো নির্বাচন করেছে। অবৈধভাবে সরকার গঠন করে পুরো দেশকে কারাগারে রুপান্তর করেছে। আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে পতন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত