আলমডাঙ্গা উপজেলার ১০ নম্বর জামজামি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শনিবার এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে এসএম সোহেল এহসান, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান (লাড্ডু) ও সাংগঠনিক সম্পাদক হিসেবে জাহাঙ্গীর আলী দায়িত্ব পেয়েছেন। গত কয়েকদিন আগে জামজামি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাত ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের নির্দেশনায় জামজামি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের মাধ্যমে তিন বছর মেয়াদি আংশিক কমিটির অনুমোদন দেওয়া হলো। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কমিটিতে সহসভাপতি সেনাদুল হক, রোকনুজ্জামান, জমির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন, প্রচার সম্পাদক মাসুদ রহমান, দপ্তর সম্পাদক রকিবুল হোসেন ও সদস্য হিসেবে এসএম বেলাল হোসেন দায়িত্ব পেয়েছেন।
সমীকরণ প্রতিবেদন