শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পুকুর খনন করে ইটভাটায় মাটি বিক্রির অভিযোগ

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০২৪ ইং
আলমডাঙ্গায় পুকুর খনন করে ইটভাটায় মাটি বিক্রির অভিযোগ

আলমডাঙ্গায় পুকুর খননের নামে অবৈধভাবে এক্সেকেভেটর দিয়ে মাটি ও বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ উঠেছে। এসব মাটি ও বালু ট্রাক্টর ও লাটাহাম্বারে করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এতে এক পক্ষ লাভবান হলেও হুমকির মুখে পড়ছে পরিবেশ। উপজেলার বেলগাছী ইউনিয়নের বেলগাছি শেখপাড়া থেকে একই এলাকার জলিল ও বাদল নামের দুই ব্যক্তি পুকুর খননের নামে মাটি ও বালু বিক্রি করছেন।

স্থানীয়রা জানান, সারাদিন মার্টি ভর্তি করে ট্রাক্টর ও লাটাহাম্বার এই গ্রামের রাস্তা দিয়ে চলাচল করছে। এতে সাধারণ মানুষের চলাচলে যেমন বিঘ্ন ঘটছে একইভাবে রাস্তাগুলো ভেঙে নষ্ট হওয়ার পথে। এছাড়া কাঁদা মাটি পড়ে রাস্তায় ধুলার সৃষ্টির হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন যুবক বলেন, মাটিভর্তি ট্রাক্টর ও লাটাহাম্বার চলাচলের ফলে রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া একই জমি থেকে শতশত ট্রাক মাটি উত্তোলন করায় আশ-পাশের জমির মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বেলগাছী শেখ পাড়ার তারা চাঁদ মন্ডলের ছেলে জলিল ও একই এলাকার হামিদ মন্ডলের ছেলে বাদল এসব মাটি ইটভাটায় বিক্রি করছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) শারমিন আক্তার বলেন, বিষয়টির খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হবে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত