জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডা. নুরুল হকের ছেলে আমিনুল ইউসুফ খোকন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহির রাজিউন)। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় নিজ বাড়িতে অবস্থানকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, চার ভাই, চার বোন, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাগেছে, আমিনুল ইউসুফ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। নিয়মিত তার চিকিৎসাও চলছিলো। এরই মধ্যে গতকাল দুপুরে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল শনিবার রাত ৯ টায় আন্দুলবাড়ীয়া পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একই কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা লোকমোচার সভাপতি অ্যাড. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ও প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, জীবননগর উপজেলা লোকমোচার সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবু মোহা. আব্দুল লতিফ অমল ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন।
সমীকরণ প্রতিবেদন