শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ইয়াবাসহ রেজাইল আটক

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০২৪ ইং
দর্শনায় ইয়াবাসহ রেজাইল আটক

দর্শনা থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ রেজাউল হক (৩০) নামের এক যুবক আটক হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে দর্শনা থানাধীন কুড়ুলগাছি গুলশানপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রেজাউল হক দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার আমির হোসেনের ছেলে।
জানা গেছে, দর্শনা থানার পুলিশের পরিদর্শক (অপারেশন) সফিউল আলমের নেতৃত্বে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় সঙ্গীয় ফোর্সনিয়ে কুড়ুলগাছি গুলশানপাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় রেজাউল হককে আটক করা হলে তার নিকট থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আটকের পর গতকালই আসামি রেজাউলের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত