জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বালাইনাশক সমিতির ৩ বছর মেয়াদি ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জীবননগর উপজেলা বালাইনাশক সমিতির যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক আকিমুল ইসলাম আকমানের উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা বালাইনাশক কীটনাশক সমিতির আহ্বায়ক আহসান হাবিব বকুল।
প্রধান অতিথির বক্তব্য দেন জীবননগর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা আ.ফ.ম সালাউদ্দিন কবির, উপসহকারী কৃষি অফিসার সামাউল হোসেন, ইসমতারা সুলতান বকুল, উপজেলা বালাইনাশক সমিতির সদস্য আতিকুল ইসলাম প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন মনোহরপুর ইউনিয়ন বালাইনাশক সমিতির সভাপতি রাজেদুল ইসলাম, কেডিকে ইউনিয়ন সভাপতি রাজিবুল ইসলাম, বাঁকা ইউনিয়ন সভাপতি গোলাম মোক্তাদির শাওন, রায়পুর ইউনিয়ন সভাপতি আশরাফুল হক, উথলী ইউনিয়ন সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ী বজলুর রহমান, আব্দুল আলীম, এহতে শ্যামল, ইসমাইল হোসেন, শরিফুল,আসাদ, প্রিয়ক, জাহাঙ্গীর আলম, মুক্তার, শফিকুল, মহিদুল হাবিবুর প্রমুখ। সভা শেষে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে জিনারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম লুলুউ মিয়ার নামর ঘোষণা করা হয়।
সমীকরণ প্রতিবেদন