দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের সওদাগর মন্ডলের ছেলে আবু বক্কর (৩০) ইতালি প্রবাসকালে মৃত্যুবরণ করেছেন। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইতালির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৈধ কাগজপত্র না থাকায় আবু বক্কর প্রায় তিন বছর ধরে অবৈধভাবে ইতালিতে কাজকর্ম করছিলেন। গত মঙ্গলবার সেখানে একটি ডাব কিনে খাওয়ার পর থেকে তিনি অসুস্থ বোধ করে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়। বৈধ কাগজপত্র না থাকায় তিনি সেখানে সঠিক চিকিৎসা থেকেও বঞ্চিত ছিলেন। এরইমধ্যে গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।
সমীকরণ প্রতিবেদন