শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় বীমা দিবস উদযাপন

  • আপলোড তারিখঃ ০২-০৩-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় বীমা দিবস উদযাপন

‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় বীমা দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) শারমিন আক্তার।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা। এসময় সোনালী ব্যাংক পিএলসির ডিজিএম নাজমুল হকসহ বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাতীয় বীমা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত